সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন সুস্থ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের যে কোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।আজ বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ব্যাপারে সুখবর দেব। আমরা আগেও বলে এসেছি যে তিনজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তারা কেউ তেমন অসুস্থ ছিলেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুসারে তারা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করে আসছিলেন। নমুনা পরীক্ষায় পর পর দুই দিন করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া না গেলে তাদের সুস্থ বলে বিবেচনা করা হয়। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় পরপর দুদিন ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ ব্যাপারে অবহিত করে শিগগিরই দুজন রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে তিনি জানান।ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে ।তিনি বলেন, আবারও বলছি, বিদেশে থেকে যারা এসেছেন, তারা বাড়িতে থাকেন। অথবা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান।মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের সর্দি-জ্বর ও কাশি আছে, তারা ১৪ দিন বাড়িতে থাকেন। প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীকে সহযোগিতা করুন।রবিবার (৮ মার্চ) বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com