বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঠাকুরগাঁওয়ের ডিসি পার্কে মাটিচাপা দেওয়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের ডিসি পার্কে মাটিচাপা দেওয়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রীজ নামক এলাকায় ডিসি পার্ক (২ নং গেট) সংলগ্ন জঙ্গলের গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় ২য় শ্রেণিতে পড়ুয়া নুপুর নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গর্তের মাটি সড়িয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নুপুর (৮) পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ফকিড়পাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া আছেন তারা। হারুনুর রশিদ একজন রিকশা চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নুপুর।

এরপর বিভিন্ন জায়গাতে খোজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে রাতে স্থানীয়রা ডিসি পার্কের ধারে শিশুটির মরদেহটি একটি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কি কারনে এই শিশুটি হত্যা হয়েছে তা এখন বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলেছে ।

 তদন্ত শেষে বলা যাবে হত্যাকান্ডের আসল রহস্য। এছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com