শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের শুখানপুকুরীতে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ের শুখানপুকুরীতে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারছে না। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত, হোটেল-মোটেলসহ গণপরিবহন সেক্টর। এমন অবস্থায় নিদারুণ কষ্টে জীবন-যাপন করছে শ্রমিক ও দিনমজুর শ্রেণির মানুষেরা। সরকার যথাসাধ্য চেষ্টা করছে অসহায় মানুষদের পাশে দাড়ানোর, কিন্তু সেটা চাহিদার তুলনায় নিতান্তই কম। এ অবস্থায় এলাকার গরীব, কর্মহীন ও অস্বচ্ছল পরিবারদের পাশে দাড়িয়েছে আ’লীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ওই ইউনিয়নের দেড় শতাধিক দুস্থ, অস্বচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি করে চাল, তিন কেজি আলু, ডাল, লবন ও দুটি করে সাবান প্রদান করা হয়েছে।
শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি জীবন কুমার ঘোষ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুল এবং সা: সম্পাদক হরিশংকর রায় এর উদ্যোগে ১২ নং তেওয়ারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সা: সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এর আইন বিষয়ক সম্পাদক মো: আজাদ আলীসহ ইউনিয়ন আ’লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে নেতারা বলেন, এটা একটা জাতীয় দূর্যোগ। করোনা ভাইরাসে আজ গোটা বিশ্ব আক্রান্ত। এ থেকে পরিত্রাণের একটাই উপায় তা হলো-পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও সতর্কতা অবলম্বন করা। এসময় আমরা কোন রাজনীতি করতে চাই না, কে আ’লীগ, কে বিএনপি তা এখন দেখার সময় না। দলমত নির্বিশেষে সকল অসহায় ও কর্মহীন মানুষদের পাশে আছি আমরা। সরকার নির্দেশিত নিয়ম মেনে চলুন, ঘরে থাকুন-নিজে বাঁচুন, দেশকে বাঁচান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com