বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগে সরকারি কর্মচারী আটক

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগে সরকারি কর্মচারী আটক

ভিশন বাংলা ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মোবারক করিম নামে এক সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

জানা গেছে, ফেসবুকে একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয়, ‘কে বেশি ভয়ংকর’। ওই স্ট্যাটাসের কমেন্টে মোবারক করিম লেখেন ‘হাসিনা’।

বিষয়টি জানার পর দুপুরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রাখে। পরে খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com