শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বৃহস্পতিবার জানান, বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বাইরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

 

তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত প্রধান হবেন এবং দল পরিচালনায় নির্দেশনা দিবেন।

 

উল্লেখ্য, ঢাকার একটি বিশেষ আদালত বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com