শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা কক্সবাজারে আটক

মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা কক্সবাজারে আটক

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মালয়েশিয়াফেরত তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরের জাহাজঘাট থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া অনেক কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে তারা ওই এলাকা দিয়ে ওঠার চেষ্টা করেন।

টেকনাফ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গাভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরাঘাট দিয়ে ওঠার সময় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিলেন। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার ফিরে আসেন।

উদ্ধার মো. জোবাইর বলেন, গত দুই মাস আগে ৪১২ রোহিঙ্গার একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেই। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এতদিন ভাসমান ছিলাম। তাদের ট্রলারে ২৮ জন মারা গেছেন। তার বাড়ি টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে।

টেকনাফ উপজেলার ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়াফেরত তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে আটকরা বেশিরভাগ নারী ও শিশু ছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com