বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
যে কারণে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার করেন না পুতিন

যে কারণে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার করেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোশ্যাল মিডিয়ায় কোনো আগ্রহ পান না। সম্প্রতি তিনি জানালেন স্মার্টফোনও ব্যবহার করেন না। এমনকি তিনি পারতপক্ষে ইন্টারনেটও ব্যবহার করেন না বলে জানিয়েছেন।

কিন্তু কেন তিনি এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন না, এ প্রসঙ্গ নিয়ে বিশ্লেষকরাও চিন্তাভাবনা করেছেন। তারা বলছেন, পুতিন একজন কেজিবি এজেন্ট ছিলেন। তার জানা আছে গোপনীয়তার গুরুত্ব। আর পশ্চিমাদের স্মার্টফোন ও ইন্টারনেটের নিরাপত্তা যে কতটা ভঙ্গুর, তা জেনে তিনি এসব যন্ত্রে কোনো তথ্য দিতে রাজি নন।

বৃহস্পতিবার মস্কোতে দেশের বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার কাছে নেই।’

গত বছর পুতিন বলেছিলেন, সোশ্যাল মিডিয়া নিয়েও কোনো আগ্রহ নেই তার। পুতিন আরও বলেন, তার সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ইনস্টাগ্রাম থেকে ইন্টারনেট- কোনো কিছুই ব্যবহারের সময় তিনি পান না।

বাস্তবে পুতিন এসব ব্যবহার না করলেও তার সহকারীদের কাছে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। এসব দিয়েই তার কাজ চলে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com