সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় নিহত ৪০

সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।

সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com