শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা,আহত-১ স্বামী পলাতক, স্ত্রীর দেহে ইয়াবা! মনোহরদীতে পুলিশের অভিযানে নারী আটক সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক যা বলেছিলেন খালেদা জিয়া ‘একজন শত্রুও যেন জীবিত না ফেরে’, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল
ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন

ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন

ফেনীর রামপুর রাস্তার মাথায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আক্রান্ত কাভার্ড ভ্যান চালকের সহযোগী মোহাম্মদ হাসান জানান, যাত্রা পথে রামপুর রাস্তার মাথায় জব্বার মার্কেটের সামনে সাময়িক বিরতি নেওয়ার জন্য কাভার্ড ভ্যানটি দাঁড় করানো হয়। এর  কিছুক্ষণ পরই চার পাঁচ জন যুবক তাদের মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর  গাড়িতে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। আবুল খায়ের গ্রুপের খাদ্য পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল কাভার্ড ভ্যানটি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মারমা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ততক্ষণে কাভার্ড ভ্যানটি প্রায় পুড়ে যায়। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে  জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com