সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে জুয়া ও মাদকমুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরমান্দালিয়া ইউনিয়নের একটি বসতবাড়ির পুরাতন টিনশেড রান্নাঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে।
পরে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মোঃ সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং সুরুজ মিয়া। তাদের সবার বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com