শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার করোনায় আক্রান্ত

শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মনির হোসেনের (৪১) করোনায় শনাক্ত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার ছাড়াও  চিকিৎসক, স্যানেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, বিদ্যুতকর্মীসহ নতুন ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১১২।

২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌছে। এদিনে ৫৫টি নমুনার মধ্যে ২১ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ  আসে। তবে বাকী ১৯ টির রিপোর্ট এখনও আসেনি।

২১ জনের মধ্যে সদরে আরও রয়েছেন- সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী আমিন (৫৪), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ব্রাদার (৫২) রয়েছেন।

২৯ এপ্রিলের নমুনা থেকে মুন্সীগঞ্জে শুক্রবার নতুন করে আরও দুই জনের করোনা শানাক্ত হয়েছে। এরা হচ্ছেন-  শ্রীনগরের বেজগাঁও গ্রামের একজন (২৮) এবং সদর উপজেলার পঞ্চসার গ্রামের এক নারী (৪৫)। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ১১২।

নতুন পাওয়া ২৬ এপ্রিলের নমুনার ২১ জন এবং ২৯ এপ্রিলের নমুনার ২ জন মিলে ২৩ জনের তালিকা পেয়েছে সিভিল সার্জন অফিস।

এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ২ জন  এবং শ্রীনগরে ১ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com