রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা

থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে শিশুটির বাবা ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই শিশু আলিফ হোসেনকে (৫) হত্যা করা হয় বলে জানায় র‌্যাব।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা আমতলা এলাকার একটি ঝুটগুদাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ী থানাধীন হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে।

গাজীপুর র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকালে আলিফ হোসেনকে অপহরণ করেন জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তারা। একপর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলে অপহরণকারীরা।

শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে, ফরহাদ হোসেনের একটি বাড়ির তৃতীয় তলা ঝুট থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক সাগর র‌্যাবকে জানায়, গত কয়েক দিন আগে ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে জুয়েল আহমেদ সবুজ আলিফ হোসেনকে অপহরণ করে তাদের বাড়ির তিন তলায় ঝুটগুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com