শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মুন্সীগঞ্জে নতুন করে ওসিসহ ৩১ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জে নতুন করে ওসিসহ ৩১ জন করোনায় আক্রান্ত

শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জে নতুন করে সদর থানা পুলিশের ওসিসহ (অপরেশন) আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আজ মঙ্গলবার (৫ মে) সকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৫ জন ও শ্রীনগর উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও শ্রীনগরে ফলোআপ রোগীর পজিটিভ রিপোর্ট এসেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২ মে ১২২ জনের নমুনা সংগ্রহ করে ৩ মে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো হয়। এর মধ্যে সোমবার (৪ মে) রাতে ৮১ জনের নমুনার রিপোর্ট এসেছে। আইইডিসিআরে পাঠানো ২৮ এপ্রিলের রিপোর্ট এখনো আসেনি। সোমবার আরও ১০৩ জনের সংগ্রহ করে মঙ্গলবার নিপসম পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com