সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাচ্ছেন ৫ সাংবাদিক

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাচ্ছেন ৫ সাংবাদিক

সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মতো দৈনিক সংবাদসহ পাঁচজনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রদান করা হচ্ছে।

 

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

 

পদকপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন মহান একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, প্রাতিষ্ঠানিক সম্মাননা পাচ্ছে দৈনিক সংবাদ।

 

এছাড়া উন্নয়ন সাংবাকিতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, নারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের নিজস্ব ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন।

 

আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com