শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
দুই উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

দুই উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-১ ও যশোর-৬ আসনে আসন্ন উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি।  দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, আজ রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব। শায়রুল আরও বলেন, করোনা মহামারি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না। উল্লেখ্য, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com