শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছেন। নিহত আকরাম উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের গ্রামের আবদুল গফুরের ছেলে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, এএসআই লোকেন মহাজন, পুলিশ কনস্টেবল এমরান ও জিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আকরামকে আটক করতে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালান। এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছালে আকরাম ও তার সহযোগীরা অতর্কিত পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com