শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মিথিলা আক্তার (২৬) নামের ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ফরাজি বাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মিথিলা সদরের ফরাজী বাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী আলামিন হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শহরের ফরাজী বাড়ির গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬ শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মিথিলার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com