শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চকরিয়ায় লেগুনা-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত

চকরিয়ায় লেগুনা-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লেগুনা পরিবহনের একটি যাত্রীবাহী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের। এতে একসঙ্গে লেগুনা গাড়ির ছয়জন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ যাত্রী। হতাহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে দুই গাড়ির মুখোমুখি এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ৬ জনের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তন্মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২)।
এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান কালের কণ্ঠকে জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা
পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশের সাথে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছেনা সঠিক কতজন মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে এ পর্যন্ত ৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com