শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ তারা উদ্ধার করেন। এরা হলেন ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)। স্থানীয় এক সংবাদকর্মী বলেন, আয়নাল হাওলাদারের বাড়ির উত্তর পাশে মাটিতে সিঁধ কাটা ছিল। দেখে মনে হচ্ছে, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকে তাদের হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। মঠবাড়িয়ার ওসি মাকসুদুজ্জামান মিলু বলেন, আমরা ঘনটাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com