শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের চালক নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা মিক্সিং মেশিনের সঙ্গে থাক্কায় নিহত হয়েছেন প্রাইভেট কারটির চালক বেলায়েত হোসেন (৪৫)। এতে আহত হয়েছেন আরো দুইজন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেনের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন বলেন, মাওয়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে আখবোঝাই একটি ভ্যানকে জায়গা দিতে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট-বালি-খোয়া মিক্সিং মেশিনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক বেলায়েত হোসেন মারা যান। এতে আহত হন ওই প্রাইভেট কারের যাত্রী সাহিদ আলম এবং ভ্যানচালক মশিউর রহমান।

রাজিব হোসেন জানান, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মারাত্মক আহত ভ্যানচালক মশিউর রহমান এবং প্রাইভেট কারের যাত্রী সাহিদ আলমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com