শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নীলফামারী সৈয়দপুরে ধানক্ষেতে মিললো গৃহবধূর লাশ

নীলফামারী সৈয়দপুরে ধানক্ষেতে মিললো গৃহবধূর লাশ

ইব্রাহিম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের কিসামত পাড়ায় ধান ক্ষেত থেকে আকলিমা (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহবধু একই এলাকার আবেদ আলীর মেয়ে। তার স্বামী শরিফুল ইসলামের বাড়ি পার্বতীপুর হাবড়ায় বাড়ী। শনিবার সকাল ১১ টায় গলায় দঁড়ি পেঁচানো অবস্থায় গৃহবধুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করতে এসে কৃষকরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন লাশ উদ্ধারের ঘটনার সততা নিশ্চিত করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশটিকে ফেলে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com