শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গোপালগঞ্জে প্রেমঘটিত সংঘর্ষে ২০ জন আহত

গোপালগঞ্জে প্রেমঘটিত সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে প্রেমের সম্পর্ক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করপাড়া পশ্চিমপাড়া গ্রামের মনির মোল্লার ছেলে ও ইউসুফ সরদারের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকালে মেয়ের বাবা ইউসুফ সরদার তার স্বজনদের নিয়ে ছেলের বাবা মনির মোল্লার বাড়িতে যায়। ছেলের মোবাইলে থাকা মেয়ের ছবি মুছে ফেলতে বলেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ পুনরায় সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ নারী-পুরুষ আহত হয়েছেন।

গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বলেছেন, বিষয়টি আমি শুনেছি। উভয়পক্ষই থানায় অভিযোগ দাখিল করেছে। এলাকায় পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com