শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শৈলকুপায় শিশু ধর্ষণে ধর্ষক কলেজ ছাত্র গ্রেফতার

শৈলকুপায় শিশু ধর্ষণে ধর্ষক কলেজ ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার স্বজনার জানান, সকালে ওই শিশু প্রতিবেশী আলমগীর হোসেনের বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যায়। এ সময় আলমগীর হোসেনের ছেলে কলেজ ছাত্র আশিক তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতিতা বাড়িতে এতে বিষয়টি বাবা-মাকে বললে তাকে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ দিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আশিক। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,  শিশু কন্যার পরিবারের লোকজন থানায় এসেছিলো। তবে এখন পর্যন্ত তারা লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার সাথে জড়িতকে আটক করতে অভিযান চলছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com