শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মোংলা বন্দরে বৈরী আবহাওয়া ও ভারী বৃস্টি

মোংলা বন্দরে বৈরী আবহাওয়া ও ভারী বৃস্টি

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরে স্থানীয় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস। লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকুলীয় এলাকা ও বন্দরসমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। সাগরের লঘুচাপের কারনে বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সোমবার ভোর রাত থেকে বন্দর ও পৌর শহরে থেমে থেমে হালকা আবার কখনও একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। শহরতলীর অনেক নিম্মাঞ্চলে বৃষ্টির পানি নামতে না পেরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসবাসকারী এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, মোংলা সমুদ্র বন্দরে সার, ক্লিংকার, কয়লা, পাথর ও মেশিনারিজসহ বেশ কয়েকটি বানিজ্যিক জাহাজ পন্য খালাসের জন্য অবস্থান করছে। লঘু চাপের প্রভাবে টানা বৃষ্টির দরুণ মোংলা বন্দরে অবস্থানরত পন্যবাহী ১১টি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। সোমবার বিদেশী পন্য নিয়ে নতুন দুইটি বানিজ্যিক জাহাজ বন্দরের প্রবেশ করবে এবং পন্য খালাস শেষে দুইটি জাহাজ বন্দর ত্যাগ করার কথা রয়েছে বলে জানায় হারবার বিভাগ বিভাগীয় প্রধান হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

অপরদিকে, বন্দরের পশুর চ্যানেলসহ সুন্দরবনে বিভিন্ন নদ-নদীতে হালকা থেকে মাঝারী ঢেউ অনুভূত হচ্ছে। মাছ ধরার সকল ট্রলার ও নৌকা সমুহকে উপক’লের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সুন্দরবনের অভ্যান্তরে মাছ ধরার জেলেরা লঘুচাপ সৃষ্টি হওয়ার পর থেকেই অফিস সংলগ্ন নিরাপদ খালগুলোতে আশ্রায় নিয়ে চলাচল করছে বলেও জানায় চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com