রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

পাবনা-৪ আসনে উপ-নির্বাচন ভোটগ্রহণ বাতিল করে পুনরায় তফসিল চাইলেন বিএনপি প্রার্থী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ বাতিল করে পুনরায় পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানিয়েছেন তিনি।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে ভোট বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি করে বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হতে পারে না, তাই ভোট দিতে যাইনি। যে ভোট হচ্ছে, ভোটকেন্দ্রে তো ভোটারই নাই। তিনি বলেন, ভোট বর্জন করিনি। ভোটই তো হচ্ছে না- বর্জন কিসের।

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের মধ্যে সামনের কাতারে থাকা এই সাবেক ছাত্রনেতার অভিযোগ,’আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুর গুলিবর্ষণের ঘটনায় দেওয়া দুটি মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ কারণে অনেক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া যায়নি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com