সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
ভাষাসৈনিক সাবেক এমপি দাদুভাই আর নেই

ভাষাসৈনিক সাবেক এমপি দাদুভাই আর নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই (৯১) আর নেই। তিনি আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মণি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এম নুরুল ইসলাম খুলনা মহানগর বিএনপির সভাপতি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদুভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০ বাবুখান রোড ঠিকাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের পিতা ডা. খাদেম আহমেদ (পেশায় চিকিৎসক) ও মা মরহুমা আছিয়া খাতুনের (গৃহিণী) ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের দাফন, জানাজার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com