সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
করোনায় সশস্ত্রবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

করোনায় সশস্ত্রবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে সশস্ত্রবাহিনী যে সেবা দিয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার নতুন ও উন্নত সমরাস্ত্র কিনে বাহিনীর আধুনিকায়ন করছে বলেও জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতে ৭ পদাতিক ডিভিশনের তিনটি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকারপ্রধান।

এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

তিনি বলেন, ‘সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ। আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক-যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা তৈরি থাকতে চাই।’

সরকার প্রধান বলেন, ‘আমরা বৈরিতা চাই না, যুদ্ধ চাই না। কারণ যুদ্ধের যে ভয়াবহ রূপ, তা আমার নিজের দেখা আছে। আমরাও এর ভুক্তভোগী। কাজেই আমরা আর সে ধরনের সংঘাতে জড়িত হতে চাই না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com