রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাস-ট্রেন সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২, রেল যোগাযোগ স্বাভাবিক

বাস-ট্রেন সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২, রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ থাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। যে দুইজন মারা গেছেন তাঁদের নাম মাসুদ রানা (৩৫) ও রহিমা আক্তার (৪০)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রহিমা আক্তার নামের নারী শ্রমিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা নামের অপর শ্রমিক।

দুর্ঘটনায় আহত আরো চারজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা নারী শ্রমিক রহিমা আক্তার নিহত ও পাঁচজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর শ্রমিক মাসুদ রানা। হতাহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে নিলে সকাল সোয়া ১০টার দিকে স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com