রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
করোনায় আক্রান্ত আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

করোনায় আক্রান্ত আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক: স্ত্রী ও সন্তানসহ করোনায় আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। খ্যাতনামা এই অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি অভিনেতা মিজানুর রহমান আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।

গত ১০ নভেম্বর করোনা সন্দেহে জমা দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তাঁর স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান হৃদের। তাঁরা নিজেদের বাসায়ই আইসলোশনে ছিলেন।

গতকাল ১২ নভেম্বর আজিজুল হাকিম কালের কণ্ঠকে বলেছিলেন, ‘শরীরে জ্বর অনুভব করার পর টেস্ট করিয়েছিলাম আমরা। এখনো আমার শরীরে জ্বর থাকলেও জিনাত ও হৃদের জ্বর নেই। তা ছাড়া আমাদের অন্যান্য সমস্যাও নেই। ডাক্তার বলেছেন, বাসায় থেকেই চিকিৎসা নিলে চলবে। আমরা নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছি। সবার কাছে দোয়া চাই। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com