সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে এখনও যেসব কাজ বাকি

পদ্মা সেতুতে এখনও যেসব কাজ বাকি

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যুক্ত হলো প্রমত্ত পদ্মার এপার-ওপার। বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় এই অবকাঠামোর মূল অংশ দৃশ্যমান হয়েছে। তবে পদ্মা সেতু প্রকল্পের বেশ কিছু কাজ এখনও বাকি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে রোডওয়ে স্ল্যাব বসানো এখনও শেষ হয়নি। স্ল্যাব বসাতে হবে দুই হাজার ৯১৭টি। গত বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৩৩৩টি স্থাপন করা হয়েছে।

রেলওয়ে স্ল্যাব বসানোর কাজও চলছে। রেললাইনের দুই হাজার ৯৫৯টি স্ল্যাবের মধ্যে এক হাজার ৯৪২টি এর মধ্যেই স্থাপন করা হয়েছে। অর্থাৎ সেতুতে প্রায় তিন কিলোমিটার চার লেনের সড়ক ও চার কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ শেষ। তবে সব স্ল্যাব বসানো হলেই রেল চালু করা যাবে কিনা, তা এখনও স্পষ্ট করে বলছেন না কেউ।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু খুলে দেওয়ার দিনই মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলবে। বাকি অংশ পরে হবে। মাওয়া ও জাজিরা প্রান্তে মোট ৪৮৪টি সুপার টি গার্ডার স্থাপন করতে হবে। এর মধ্যে ৩২১টি স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচারাল লাইটিং, গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com