রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কাবুলে রকেট হামলায় নিহত এক, আহত দুই

কাবুলে রকেট হামলায় নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার একের পর এক রকেট হামলায় অন্তত একজন নিহত ও আরো দু’জন আহত হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় রকেট হামলার ঘটনা এটি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাবুলের পার্শ্ববর্তী লেবি জার এলাকা থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। সেসব রকেটের মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে তিনটি এবং বাকি সাতটি আঘাত হেনেছে আবাসিক এলাকায়।

রকেট হামলার ঘটনায় বিমানবন্দরে থাকা একটি বিমানের জানালা ভেঙে গেছে। তবে নিজের নাম প্রকাশ না করার শর্তে তা জানিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা। যদিও হামলার সময় বিমানটি খালি ছিল এবং সেখানে কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনো জানতে পারেনি নিরাপত্তা বাহিনী।

সূত্র: আল-জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com