সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বনানী কবরস্থানে চিরনিদ্রায় আবদুল কাদের

বনানী কবরস্থানে চিরনিদ্রায় আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন বিকাল ৩টার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে রাখায় হয় আব্দুল কাদেরের মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন  সর্বস্তরের মানুষ।

এর আগে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জনপ্রিয় এই অভিনেতা অনেকদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com