মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
‘৬৪ জেলায় আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে’

‘৬৪ জেলায় আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে’

ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে, শিবপুরের ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করে যদি তাদের কর্মসংস্থান না হয় তাহলে সেই সনদনির্ভর শিক্ষার কোন দাম নেই। আমাদের মনযোগ দিতে হবে দক্ষতা নির্ভর শিক্ষার দিকে, যাতে দক্ষ জনবল দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com