রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু মুছা যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে এক ব্যক্তি তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এসময় এনএসআই আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া এনএসআই প্রমাণিত হলে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেপ্তারকৃত ভুয়া এনএসআই পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com