শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সৌদি নারীরাও সেনাবাহিনীতে নিয়োগ পাবেন

সৌদি নারীরাও সেনাবাহিনীতে নিয়োগ পাবেন

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বাহিনীতে এখন থেকে সৌদি নারীরাও যোগদানের সুযোগ পাবেন। পুরুষের পাশাপাশি সৌদি নারীদের জন্য আবেদনের সুযোগ রেখে সামরিক বিভাগে ভর্তির আবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সৈনিক থেকে সার্জেন্ট পদ মর্যাদায় বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা। সৌদির সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ক্ষেপানাস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর চিকিৎসা সেবায় কাজের সুযোগ থাকবে।

সেনাবাহিনীতে নিয়োগ পেতে আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট পক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক গঠন আকৃতি ও বয়সের বিধি-নিষেধ উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগ দেওয়া হবে। নারীকে উচ্চতায় ১৫৫ সেন্টিমিটার ও বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর পুরুষকে উচ্চতায় ১৬০ সেন্টিমিটার ও বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া বিদেশিকে বিবাহকারী কেউ সামরিক বিভাগে আবেদন করতে পারবে না।

সৌদির অপারেটিং সিস্টেমস বিশেষজ্ঞ হালাহ আল নাবাবি বলেন, ‘গত তিন দশক ধরে আরব দেশগুলোতে নারীদের সামরিক বিভাগে নিয়োগের বিষয়টি অত্যন্ত বিতর্কিত ছিল। কিন্তু কিং সালমানের সুদূরপ্রসারী পরিকল্পনায় এখন প্রশাসন ও সামরিক বিভাগের সব ক্ষেত্রে নারীরা ভূমিকা পালনের সুযোগ পাচ্ছে।’

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রহমাহ আল খায়রি জানান, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, সামরিক বিভাগে নারীর ভূমিকা থাকা খুবই জরুরি। এর মাধ্যমে তারা আমাদের সমাজে বড় অবদান রাখার সুযাগ পাবে। নারীরা যুদ্ধ করেছে এমন কিছু আমরা ইতিহাসে শুনিনি। তবে তারা মানুষের শুশ্রূষা করেছে। বেশির থেকে বেশি তারা প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ বা বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। যুদ্ধক্ষেত্রে পুরুষরাই মূলত কাজ করেছে।’

সূত্র : আরব নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com