রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ

খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: খুলনার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকবে। অবশ্য কী কারণে বাস বন্ধ থাকবে সে ব্যাপারে বাস মালিক সমিতির নেতারা সুনির্দিষ্টভাবে কিছু বলছে না। তবে বিএনপি নেতারা বলছেন, শনিবার খুলনায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসা-যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ চাপ প্রয়োগ করে বাস চলাচল বন্ধ করছে।

খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানান, তারা শুনেছেন শনিবার খুলনায় বিশৃঙ্খলা হতে পারে। সে কারণে ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা মটর বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফর বিশ্বাস জানান, বাস চলাচল বন্ধ থাকবে, তবে কী কারণে তা তিনি বলতে পারবেন না। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শনিবার বেলা ৩টায় নগরীর মহারাজ চত্বরে বিএনপির সমাবেশ আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের চাপ দিয়ে বাস বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, বাস বন্ধ করে সমাবেশ বন্ধ করা যাবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com