রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন

অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন

নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালের আজকের দিনে হামলার শিকার হয়েছিলেন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। মোমবাতি প্রজ্জ্বালন তাঁকে স্মরণ করেছে প্রগতিশীল সংগঠনগুলো।

আজ শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে যেখানে ২০১৫ সালের আজকের দিনে হামলার শিকার হয়েছিলেন সেখানেই এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির আওতায় লেখা হয়েছে ব্যানার। তাতে লেখা রয়েছে- অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ।

অভিজিতের ভাই অনুজিৎ রায় এ সময় গণমাধ্যমকে বলেন, দেরিতে হলেও আমার ভাই হত্যার রায়টা হয়েছে। আমি চাই রায়টা যাতে অবিলম্বে কার্যকর হয়। তিনি বলেন, শুধু রায় কার্যকর করাটা যথেষ্ট না, আমি মনে করি পুলিশ প্রশাসনের দায়িত্ব আরো বেড়েছে। এ হত্যাকাণ্ডের মূল আসামি তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। না হলে প্রতিশোধপরায়ণ হয়ে আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মূল যারা হোতা তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং রায় কার্যকর করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com