সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

দেশে প্রথমবার পালিত হলো জাতীয় পরিসংখ্যান দিবস

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করছে বাংলাদেশ।
তারে ধারাবাহিকতায় প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস।
শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক এবং ঢাকা-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দা জাহানারা আফরোজ, অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, অধ্যাপক ড. মোঃ এরফান আলি খন্দোকার, সহকারী অধ্যাপক মোঃ সবুজ আলি এবং গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা রেজিনা ইসলাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত দিবস উপলক্ষে র‌্যালি শেষে সকাল ১১ টায় অনলাইনে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com