রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বিএনপি

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের অফিস সহকারি মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্যসচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। উনারা তা গ্রহণ করেছেন এবং বলেছেন- আমাদের পত্র আওয়ামী লীগ সভাপতির নিকট পৌঁছে দেবেন।’

এর আগে শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির যে কর্মসূচি, তাতে প্রধানমন্ত্রীকে আজকেই আমন্ত্রণ জানানো হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com