সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে খাটিয়া মিছিল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবার খাটিয়া মিছিল করেছে মৌলিক বাংলা নামে একটি সংগঠন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য পাদদেশ থেকে খাটিয়া মিছিলটি শুরু হয়।

কর্মসূচি শেষে আবু মুস্তাফিজ বলেন,  সব গ্রেফতার, গুম, খুন অন্যায়-জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমরা এ খাটিয়া মিছিল করেছি। কারণ বাংলাদেশটাই আজ লাশ হয়ে আছে। জনগণের পক্ষ থেকে আমরা এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদ করেছি। এ মিছিলে আসার জন্য খুলনা পাটকল আন্দোলনের সংগঠক রুহুল আমিন বের হলে তাকে ডিবি পুলিশ আটক করে মামলা দিয়েছে। আমরা এসব ঘটনার প্রতিবাদ জানাই।

মিছিলে উপস্থিত ছিলেন মৌলিক বাংলার আহ্বায়ক রাসেল আহমদ ও সভাপতি ফরিদ আহমদ প্রমুখ।

কালেমা পড়তে পড়তে খাটিয়া মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যেতে থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com