শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বেনাপোলে ১০ পিস স্বর্নের বারসহ পাচারকারী আটক

বেনাপোলে ১০ পিস স্বর্নের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল থেকে ১০ পিস স্বর্নের বার (এক কেজি ১’শ ৬৩ গ্রাম ওজনের) আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বিকালে যশোর – বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়,  একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে, সন্দেহজনকভাবে

এক ইজিবাইকে অভিযান চালান হয়। এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ১০ পিস সোনার বার (এক কেজি ১’শ ৬৩ গ্রাম ওজনের) পাওয়া যায়।

যার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com