শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জনগণের পুলিশ হতে কাজ করছি : আইজিপি

জনগণের পুলিশ হতে কাজ করছি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হতে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর উত্তরায় নবসজ্জিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, পলওয়েলের প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির দ্রুত সম্প্রসারণ করে এর আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। তিনি প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

তিনি বলেন, দেশ ও জনগণের সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণে পলওয়েল এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়ের অর্থ ব্যয় করা হচ্ছে। বাংলা‌দেশ পু‌লি‌শের সদস্য‌দের কল্যা‌ণের কথা বি‌বেচনায় নি‌য়ে নানা‌বিধ কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। এসব উদ্যোগের ফ‌লে পু‌লি‌শের পাশাপা‌শি সাধারণ জনগণও নানাভা‌বে‌ উপকৃত হ‌বেন। তিনি আরও বলেন, বাংলা‌দেশ পু‌লিশ জনগ‌ণের পু‌লিশ হ‌তে কাজ কর‌ছে। জনগ‌ণের কল্যাণ বি‌বেচনায় মেট্রোরেল প্রকল্পের কার্যক্রম‌ বাস্তবায়নের লক্ষ্যে জনস্বা‌র্থে পলও‌য়েল কা‌রনেশন ভবনের কাঠা‌মোগত প‌রিবর্তন সম্পন্ন ক‌রা হ‌য়ে‌ছে। এ সময় অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক ও পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পলওয়েলের কর্মকর্তাবৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com