সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

মোদির সফরে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক-

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ভারত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে। এগুলোর মধ্যে চারটি সিলেটের জন্য। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার তথ্য গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এক ক্ষুদে বার্তায় পাঠিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এদিকে মোদির আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কভিড মহামারি শুরুর পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম বিদেশ সফর। এটি ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে মোদি এ সফর করবেন। এর আগে তিনি ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ‘সম্মানিত অতিথি’ হিসেবে বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com