বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
ইমামের বিরুদ্ধে মসজিদে ছয় শিশুকে যৌন হয়রানির অভিযোগ!

ইমামের বিরুদ্ধে মসজিদে ছয় শিশুকে যৌন হয়রানির অভিযোগ!

মসজিদের মধ্যে ছয় শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছয় শিশুর অভিভাবকরা মসজিদ কমিটির কাছে অভিযোগও করেছে। তবে মসজিদ কমিটি ইমামের বিচার না করে কিছু অর্থের বিনিময়ে আপোষের অনুরোধ করেছেন।

ঘটনাটি ঘটেছে মরক্কোর তামারা এলাকায়। এক শিশুর বাবা ওই ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও করেছেন। তিনি মামলার অভিযোগে বলেন, আমার মেয়েকে ওই ইমাম বেশ কয়েকবার তার কোলে বসতে বাধ্য করেছেন। একপর্যায়ে ধর্ষণও করেছেন।

অন্য শিশুরাও তাদের অভিভাবকে জানিয়েছে, প্রায়ই নানা অজুহাতে মেয়েদের কোলে বসতে বাধ্য করতেন ওই ইমাম। শিশুরা বাড়ি ফিরে মাবাবার কাছে বিষয়গুলো বলতেই, তাদের ওই ইমামের কাছে যেতে দেওয়া বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা।

গত ১৫ ফেব্রুয়ারি একজন অভিভাবক মসজিদে যাওয়ার পর, ইমামের কোলে এক মেয়েকে বসে থাকতে দেখেন। ওই মেয়েশিশুর বয়স বছর দশেক হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইতোমধ্যেই পুলিশ এসে ওই ইমামের কাছে পড়তে যাওয়া শিশুদের বয়ান শুনেছে। পুলিশ এ ব্যাপারে ইমামের মন্তব্য জানতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com