মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
টানা তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা

টানা তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা

নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার বিকালের পর থেকে ফেসবুক ব্যবহারের করতে সমস্যায় পড়তে হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবহারকারীদের। শনিবার দিনভর একই অবস্থা ছিল। আজ রবিবারও তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে।

বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের ঘটনাটি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সেও প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।’

প্রতিবেদনের বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, ফেসবুক কি বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবে।’

বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com