মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মোংলায় মেট্রোরেলের কোচ খালাস শুরু

মোংলায় মেট্রোরেলের কোচ খালাস শুরু

ফিরোজ আহমেদ: প্রথম বারের মত মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে মেট্রোরেলের যন্ত্রাংশ। বন্দর জেটির ৭ নম্বর জেটিতে বুধবার(৩১মার্চ) সন্ধ্যা ৬ টায় থাইল্যান্ড পতাকাবাহী জাহাজে আসা মেট্রোরেলের ৬টি কার খালাস প্রক্রিয়া শুরু হয়।

জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ড্রাষ্ট্রি থেকে উৎপাদিত এই যন্ত্রাংশ সেখানকার কোবে বন্দর থেকে আসা এই বগি নদী পথে যাবে উত্তরার দিয়াবাড়ী।  মেট্রোরেলের এসব যন্ত্রপাতিবাহী বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টীমশিপ কোম্পানি লিঃ এর মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি এসময় আরও বলেন, বিদেশি আরও ২৪টি জাহাজে করে ২০২২ সালের মধ্যে ১৪৪ টি মেট্ররেলের কোচ আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা বলেন, বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ধীরে ধীরে নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশি বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে উৎসহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরে আজ জাপান থেকে এসেছে মেট্রোরেলের প্রথম চালান।

মাত্র ১৬ ঘন্টায় মেট্রোরেলের এই যন্ত্রাংশ খালাস হবে বলেও জানান তিনি। এরপরে আরও সেসব মালামাল আসবে সেগুলোও আধুনিক ক্রেন দিয়ে দ্রুত খালাস করার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে মোংলা বন্দরে গাড়ি, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশসহ মেট্রোরেলের এ মালামাল এখানে খালাস হওয়ায় এটিকে মাইলফলক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এইচ এম দুলাল বলেন, মূল্যবান এসব মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং একসময়ের মৃতপ্রায় মোংলা বন্দর এখন আধুনিকতার শীর্ষে।

চলতি বছরের ডিসেম্বরে ঢাকার উত্তরা থেকে আগারগাও পর্যন্ত প্রথম পরীক্ষামূলকভাবে মেট্টোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্যে বুধবার বিদেশ থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্টোরেলের ৬টি রেলওয়ে কারের (কোচ) প্রথম চালান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com