শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঢাকা দক্ষিণে কঠোর লকডাউনের নির্দেশ মেয়রের

ঢাকা দক্ষিণে কঠোর লকডাউনের নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (শনিবার) সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সেই অনুয়ায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, “ইতোমধ্যে মেয়র মহোদয় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।”

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “আজ সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের সাথে লকডাউন বাস্তবায়নে করণীয় নির্ধারণ করতে আমাদের এক অনলাইন বৈঠক রয়েছে। সেখানেও আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবো বলে আশা করছি।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com