সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক:  প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফ হাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আবারও তাদের ফুল হাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুল হাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে। এ বিষয়ে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মর্যাদার এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এই প্রতিবেদককে বলেন, গত এক মাস ধরে সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পুলিশ সদর দফতর থেকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মেনে চলার জন্য ডিএমপি থেকেও আমাদের বলা হয়েছে। এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফ হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com