সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
অপ্রয়োজনে বের হওয়াদের জরিমানা করতে মাঠে নেমেছে র‌্যাব

অপ্রয়োজনে বের হওয়াদের জরিমানা করতে মাঠে নেমেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কঠিন ধাক্কা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ৮ দিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নিতে মাঠে নেমেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাসে’র ব্যবস্থা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র‌্যাব-৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নিদর্শনা অনুযায়ী যারা আদেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পলাশ কুমার বসু আরও বলেন, জরিমানা করা র‌্যাবের উদ্দেশ নয়। র‌্যাবের উদ্দেশ করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা। এর আগে, গত ৫ ও ৬ এপ্রিল রাজধানীর শাহবাগ ও মতিঝিলে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। সে সময় যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরেনি তাদের জরিমানা করে র‌্যাব। ওই দুই দিনে প্রায় অর্ধ শতাধিক মানুষকে জরিমানা করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com