শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক: মাগুরার মোহাম্মদপুরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (১৪ এপ্রিল) বিকেলে বাড়ির পাশে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায় স্কুলছাত্রী। এই সময় সিন্দাইন গ্রামের টোকন শেখ (৪৫) তাকে ধর্ষণ করে।  ধর্ষণ শেষে ঘটনাটি কাউকে না বলারও হুমকি দেয়।
তবে, স্কুলছাত্রী বাড়ি ফিরেই সবার কাছে ঘটনা খুলে বলে। এরপর স্কুলছাত্রীর বাবা বিষয়টি টোকনের পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে, অভিযুক্ত টোকনের পরিবার আপসের প্রস্তাব দেয়। ইউপি সদস্যসহ অন্যরা মীমাংসার কথা বলেন। এ কারণে মামলা দায়ের করতে দেরি হয়েছে। এদিকে, খবর পেয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম মেয়েটির বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে স্থানীয় ইউপির সদস্য মুকুল শেখ বলেন, ‘শুনেছি ধর্ষণের চেষ্টা হয়েছে। দুই পক্ষই গরিব। আমরা স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করেছিলাম।’ ওসি বলেন, ‘ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ অভিযুক্ত টোকন পলাতক বলেও তিনি জানান।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com